• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাতক্ষীরা সিটি কলেজে তালা, অনির্দিষ্টকালের ক্লাস বর্জন

Talaসাতক্ষীরা: সাতক্ষীরা সিটি কলেজে ৭ মাসের বকেয়া বেতনের দাবিতে শিক্ষক-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছেন।

বুধবার সকাল ১০টায় কলেজে এসে তারা ক্লাস বর্জন করে রুমে তালা ঝুলিয়ে দেন। এরপরে তারা এক সভায় মিলিত হয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেন।

শিক্ষকদের অভিযোগ, কলেজ ফান্ডের টাকা দিয়ে কলেজের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের কথা বলে কর্তৃপক্ষ নামমাত্র উন্নয়ন কাজ পরিচালনা করছে। টাকা লুটপাট করছে। কিন্তু শিক্ষক-কর্মচারীদের ৭ মাসের বেতন বাকি পড়ে আছে। তারা মানবেতর জীবন যাপন করছেন। সেদিকে কারো কোন নজর নেই।

তারা আরো জানান, এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ও সভাপতিকে বারবার মৌখিক ও লিখিতভাবে অনুরোধ করা সত্ত্বেও বিষয়টির কোনো সুরাহা হয়নি। তাই তাদের বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর লিয়াকাত পারভেজ জানান, কোনো ধরনের আলোচনা ছাড়াই শিক্ষকরা এ ধরনের কর্মসূচি ঘোষণা করেছেন। সমস্যা সমাধানে গভর্নিং বডির সভা আহবান করে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ