• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে সোনালী ব্যাংকের স্কুল ব্যাংকিং স্কীমের উদ্বোধন

Sonali-Bankদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে সোনালী ব্যাংক লিমিটেড দিনাজপুর প্রিন্সিপাল অফিসের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাংকিং এর আওতায় আমানত হিসাব স্কুল ব্যাংকিং স্কীমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক দিনাজপুর প্রিন্সিপ্যাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ হুমায়ূন কবির।
দ্যিালয়ের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সোনালী ব্যাংক লি. দিনাজপুর কর্পোরেট শাখার এ্যাসিষ্টেন্ট জেনারেল ম্যানেজার এটিএম একরামুল হক, সোনালী ব্যাংক দিনাজপুর প্রিন্সিপাল অফিসের এ্যাসিষ্টেন্ট জেনারেল ম্যানেজার মোঃ আবু হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লি. স্টেশন রোড শাখার ব্যবস্থাপক আ.ন.ম জিল্লুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সোনালী ব্যাংক দিনাজপুর প্রিন্সিপাল অফিসের এক্সিকিউটিভ অফিসার আফিয়া হোসেন।
প্রধান অতিথি বলেন, বিশ্বায়নের এই যুগে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের আধুনিক, বিজ্ঞানসম্মত এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশী সঞ্চয়ী হতে হবে। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র, নিরক্ষরমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশকে একটি শিক্ষিত জাতিতে পরিণত করতে হবে। তাই শিক্ষার্থীদের আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই।
উল্লেখ্য, স্কুল ব্যাংকিং স্কীম ৭ বছর হতে ১৭ বছর বয়স্ক বা দ্বিতীয় শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী এ স্কীমটি যেহেতু নাবালক হিসাব সেহেতু একজন বৈধ অভিভাবকের সাথে যৌথভাবে এ হিসাব খুলতে পারবে। দৈনিক স্থিতির ভিত্তিতে বার্ষিক ৬% হারে অর্থ বার্ষিক ভিত্তিতে বছরে ২বার মুনাফা প্রদান, সর্বনিম্ন ন্যূনতম জমা ১০০ টাকা। ন্যূনতম স্থিতি কোন বাধ্যবাধকতা নেই। এই স্কীম হিসেবে কোন প্রকার সার্ভিস চার্জ নেই। স্কুল ব্যাংকিং স্কীম (এসবিএস) হিসাব খোলার সময় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ব্যাংকের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরুপ উপহার প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ