আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর নামে চেয়ার স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে কলকাতা বিশ্ব বিদ্যালয়ের দ্বারভাঙ্গা হলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম’ শীর্ষক স্মারক বক্তৃতায় বঙ্গবন্ধুর নামে চেয়ার স্থাপনের প্রস্তাব করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সুরঞ্জন দাস।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নামে চেয়ারের প্রস্তাবে বেশ সাড়া পড়তে দেখা যায় ওপার বাংলাতে।
কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের ডেপুটি-হাইকমিশনার আবিদা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন নেতাজি রিসার্চ ব্যুরোর চেয়ারপারসন শ্রীমতী কৃষ্ণা বোস, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস, মৌলানা আবুল কালাম আজাদ ইন্সটিউড অফ এশিয়ান স্টাডিজ-এর সিনিয়র ফেলো অধ্যাপক অমিয় চৌধুরী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিউড অফ ফরেন পলিসি স্টাডিজ-এর ভিজিটিং প্রফেসর অধ্যাপক জয়ন্ত কুমার রায়, অধ্যাপক সন্দীপ দাস এবং প্রাক্তন মন্ত্রী কান্তি বিশ্বাস।
এই ঐতিহ্যবাহী দ্বারভাঙা হলে বঙ্গবন্ধুর আলোচনা ঘিরে নিজেদের বক্তব্যের মাঝে প্রত্যেকেই আবেগ তাড়িত হয়ে পড়েন। আলোচনা সভাকে কেন্দ্র করে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বঙ্গবন্ধুকে রাঙ্গিয়ে তোলেন আপন রঙ্গে। – See more at: http://www.sheershanews.com/2014/08/21/48552#sthash.NLdY9s4E.dpuf