বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে সৃষ্ট অগ্নিকান্ডে ৫ পরিবারের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ সময় দেয়াল চাপায় ১জন আহত হয়েছে।
বীরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড মকিড়াই গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র জাকিরুলের বাড়িতে বিদ্যুতের শুক্রবার সর্ট সার্কিটে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুতেই রেজনুর, শাজাহন ও লুৎফরের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক ভাবে বাড়ি ২টি বাড়ি পুড়ে যায়। ৩টি বাড়ির মালামাল রক্ষা করতে গিয়ে সুরুজ আলী মিয়া নামে এক ব্যাক্তি দেয়াল চাপায় গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শিরা জানান ৫টি পরিবারের আনুমানিক ১০লক্ষ টাকার ক্ষতি হয়েছে।