সিসি নিউজ: জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে সৈয়দপুরে গ্রীস্মকালীন ক্রীড়ার বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সৈয়দপুর ষ্টেডিয়ামের এ প্রতিযোগিতায় দলীয় ও ব্যাক্তিগত ইভেন্টেগুলির চ্যাম্পিয়ন, রার্নাসআপ, প্রথম এবং দ্বিত্বীয় স্থান অর্জনকারিদের পুরুস্কৃত করা হয়। উপজেলা ভূমি কর্মকর্তা ইফ্ফাত মুশফিকা প্রধান অতিথি ও উপজেলা চেয়ারম্যান মোঃ জাওয়াদুল হক সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরুস্কার বিতরণ করেন।
গত ১৭ আগষ্ট উপজেলার ১৬টি উচ্চ বিদ্যালয়, ১ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি মাদ্রাসার বালক এবং বালিকা শিক্ষার্থিরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। উপজেলার পুকুরে সাঁতার এবং বাকি তিনটি ইভেন্ট ফুটবল, কাবাডি এবং হ্যান্ডবল সৈয়দপুর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফুটবল খেলার ফাইনালে বালকদের মধ্যে আলÑফারুক একাডেমি ১-০ গোলে রেলওয়ে উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। আর বালিকাদের ফুটবল ফাইনালে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও সৈয়দপুর হাই স্কুলের মধ্যকার খেলাটি ড্র হওয়ায় ট্রইব্রেকারে গড়ায়। পেনাল্টি শ্যুট আউটে সৈয়দপুর হাই স্কুল ৪-৩ গোলের ব্যাবধানে জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হ্যান্ডবলে ও কাবাডিতে সৈয়দপুর লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয় বাঙ্গালিপুর উচ্চ বিদ্যাঃ এবং আল ফারুক একাডেমিকে হারিয়ে। আর বালিকাদের মধ্যে এ দুটি ইভেন্টে আদর্শ বালিকা বিদ্যালয় ও কামার পুকুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। তবে সাঁতারে একক ভাবে আধিপত্য দেখিয়েছে ইউনিয়ন পর্যায়ের মফস্বলের হাইস্কুলগুলো। সাঁতারে বিশেষ করে বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয় একছত্র দাপট দেখিয়েছে। ১০০মিঃ (ফ্রি ষ্টাইল), ৫০ মিটার (বাটারফ্লাই), ২০০ মিঃ (রিলে), ১০০ মিঃ (বুক), ১০০ মিঃ (চিত) ৪০০ মিঃ (রিলে) সব কটিতে প্রথম হয় এ বিদ্যাপিঠের শিক্ষার্থি। এ ছাড়াও আসমতিয়া মাদ্রাসা, লক্ষনপুর উচ্চ বিদ্যালয়, আইসঢালের শিক্ষার্থিরা এ বিভাগে জয়ী হয়। ব্যাতিক্রম দেখা গেছে আলÑফারুক একাডেমির ক্ষেত্রে । শহুরে উচ্চ বিদ্যালয়গুলোর মধ্যে সাতারে তারাও দুইটিতে প্রথম স্থান অর্জন করে।