বিনোদন ডেস্ক: অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিড়িতে বসছেন মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি। পাত্র আর কেউ নন, যাকে জড়িয়ে এতদিন তার প্রেমের গুঞ্জন চাউর হয়েছিলো সেই চলচ্চিত্র নির্মাতা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক মনসুর আলী। অর্থাৎ প্রেমের সফল পরিণয়।
এতদিন এই সম্পর্ক নিয়ে ফিল্মপাড়ায় কানাঘুষা চললেও তারা মুখ খুলেননি। অবশেষে আজ একটি জনপ্রিয় দৈনিককে রুহি জানান মনসুর আলী খানের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি।
রুহি জানান, তাঁদের আকদ হবে আগামী ৩ সেপ্টেম্বর। বিবাহোত্তর অনুষ্ঠান ৫ সেপ্টেম্বর গুলসান ক্লাবে। এর মাঝে গায়েহলুদের অনুষ্ঠান হবে ৪ সেপ্টেম্বর উত্তরা ক্লাবে।
আড়াই বছর আগে একাত্তরের সংগ্রাম ছবিতে কাজের সময় মনসুর আলী ও রুহির সম্পর্কটা প্রেমের দিকে এগিয়ে যায়। এবার তাঁদের দুই পরিবার মিলে বিয়ের দিনক্ষণ সব চূড়ান্ত করেছে।
রুহি সম্প্রতি মহুয়া চক্রবর্তী পরিচালিত ভারতের বাংলা ছবি ‘গ্ল্যামার’-এ অভিনয় করেছেন। এ ছাড়া তার হাতে আছে অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’, ইসমত আরা চৌধুরীর ‘মায়ানগর’, আমিনুল ইসলাম বাপ্পি পরিচালিত ‘থ্রি ইল্লিগ্যাল’।