• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজনীতিতে তারেক রহমান কুলাঙ্গার

menonঢাকা: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের রাজনীতিতে তারেক রহমান কুলাঙ্গার। নৈতিকতা বোধকে ধ্বংস, দুর্নীতি, সাম্প্রদায়িকতা এবং জঙ্গীবাদের উত্থানে তারেক রহমানই দায়ী।

মঙ্গলবার দুপুরে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গত রোববার পূর্ব লন্ডনের কুইনমেরি ইউনিভার্সিটিতে ‘স্ট্রেটেজি ফর প্রসপরাস বাংলাদেশ’ শীর্ষক এক পেশাজীবী সমাবেশে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেন, মুজিব হত্যার ক্ষেত্র তৈরিকারীরা এখন শেখ হাসিনার পাশে।

ওই সমাবেশে তারেক বলেন, যারা ১৫ আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরি করেছিলেন, মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বানাতে চেয়েছিলেন, মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন, শেখ মুজিব ছিলেন স্বৈরাচারী, যারা মুশতাক মন্ত্রিসভার শপথে গিয়েছিলেন, শপথ পরিচালনা করেছিলেন, সেইসব লোকরাই এখন শেখ হাসিনার নেতা-মন্ত্রী।

তারেক রহমানের পেশাজীবী সমাবেশের বক্তব্যের জবাবে রাশেদ খান মেনন বলেন, একাত্তরে খালেদা জিয়ার কি ভূমিকা ছিল তা সবাই জানে। তারেক রহমান মাকে বাঁচাতে আবোল তাবোল বকছে। দেশে নতুন করে হত্যা, ষড়যন্ত্র করতে মরিয়া হয়ে নেমেছে বিএনপি। মা-ছেলে মিলে ইতিহাস উল্টে দেয়ার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ