• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলি স্থলবন্দরের পানামা পোর্টে শ্রমিক নিহত

Deathআকতার হোসেন বকুল, হিলি: দিনাজপুরের হিলি স্থলবন্দরের বেসরকারী ওয়্যারহাউজ পানামা হিলি পোর্টে বাংলাদেশি ট্রাকের চাপায় বাবলু মিয়া (৩৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি জেলার হাকিমপুর উপজেলার নওপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে।
এদিকে এ ঘটনার খবর শুনে শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এবং প্রতিবাদে শ্রমিকেরা পানামা পোর্টে পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ করে দেয়। ফলে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহি ট্রাক বন্দরে প্রবেশ এবং বন্দর থেকে পণ্যবোঝাই ট্রাক বের হতে না পারায় সড়কে যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন শ্রমিক জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে পানামা পোর্টের অভ্যন্তরে ভারতীয় ট্রাক থেকে পণ্য নেওয়ার জন্য বাংলাদেশি (ঢাকামেট্রো-ট-১৪-১৬৪৩) একটি ট্রাক ভারতীয় ওই ট্রাকের পেছনে লাগায়। এ সময় বাবলু বাংলাদেশি ট্রাকের পেছনে দাঁড়িয়ে থাকায় ট্রাকটি তাকে স্বজরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
হাকিমপুর থানার ওসি মো. মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বন্দরের শ্রমিক ফিরোজ, শামিম ও জাহাঙ্গীর জানান, ট্রাকটি আলিম নামে এক ব্যক্তি গাজা সেবন করে চালাচ্ছিলেন। তিনি কোনো ট্রাকের পেশাদার চালক না। তিনি পানামা পোর্টের একজন কর্মচারী। এ ঘটনায় দোষি চালকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা পানামা পোর্টে কোনো কাজ করবো না। প্রয়োজনে লাগাতার কাজ বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হবে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্দরে লোড-আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ