খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামায় বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন আয়োজিত খানসামা উপজেলা সভাকক্ষে বালাই নাশক এর নিরাপদ ও বিচক্ষন ব্যবহার সর্ম্পকিত এক কর্মশালা বুধবার উপজেলা কৃষি অফিসার মো:এজামুল হক এর সভাপতিতে কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় খানসামা উপজেলার বালাই নাশক সকল ব্যবসায়ীগণ উপস্থিত হয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন দিনাজপুর রিজিওনাল ম্যানেজার, সেমকো লিঃ এর মো: শরিফুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার নোকন লিঃ এর উৎপল কুমার রায়, এতে সার্বিক সহযোগিতা করেন সেমকো লিঃ, অটো ক্রপ কেয়ার, ম্যাগোডোনান্ড লিঃ, মার্শাল এগ্রোভেট, নোকন লিঃ, আই,সি,এস, লিঃ এবং এমকো লিঃ। প্রশিক্ষণ শেষে বালাই নাশক ব্যবসায়ীদের মাঝে সার্টিফিকেট প্রদান কার হয়। সার্টিফিকেট প্রদান করেন খানসামা ফাজিল মাদরাসার শিক্ষক মো: মকসেদার রহমান, খানসামা প্রেসক্লাবের সাবেক সভাপতি তফিজ উদ্দিন আহম্মেদ এবং সাংবাদিক আব্দুল লতিফ। এ সময় গণ্যমান্য ব্যক্তি বর্গগণ উপস্থিত ছিলেন।