• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এইচএসসিতে আরো ৬ বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা

examসিসি নিউজ : ২০১৬ সালে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষায় আরো ছয়টি বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নপত্রে। বিষয়গুলো হলো- অর্থনীতি, যুক্তিবিদ্যা, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ভূগোল।

আর একই বছরে মাদ্রাসার দাখিলে পৌরনীতি ও নাগরিকতা এবং আলিমে অর্থনীতি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এবং পৌরনীতি ও সুশাসন বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ে আজ বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শিগগির এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৭ সালে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষায় কৃষি শিক্ষা, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, শিশুর বিকাশ, খাদ্য ও পুষ্টি, গৃহব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছেদ এবং ইসলামি শিক্ষা বিষয়েও সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র করা হবে।

এইচএসসিতে ২০১২ সালে সৃজনশীল পদ্ধতি চালু হয়। চলতি বছর পর্যন্ত এইচএসসিতে ১২টি ও আলিমে তিনটি বিষয়ের পরীক্ষা হয়েছে সৃজনশীল প্রশ্নপত্রে। এসএসসি পরীক্ষায় মোট ২৯টি বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতির পরীক্ষা চালু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ