• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দল বদলের অনুমতি পেলেন সাকিব

Sakibঢাকা: প্রিমিয়ার লিগে সাকিবের দলবদল নিয়ে সৃষ্ট জটিলতা কেটে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার তাকে এ অনুমতি দিয়েছেন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা মেট্রোপলিশ ক্রিকেট কমিটির (সিসিডিএম) কার্যালয়ে দল বদলের দ্বিতীয় দিনে এসে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কমিটির সদস্য সচিব রকিব হায়দার পাভেল।

তিনি বলেন, ‘বিসিবি সভাপতি আজকে সাকিবকে দল বদলের অনুমতি দিয়েছেন। বিষয়টি আমাদের জানিয়েছেন, বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন।’

উল্লেখ্য, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের গাজী ট্যাঙ্কের হয়ে খেলার সম্ভাবনা বেশি বলে জানা গেছে।

পুলের বাইরে থাকা ক্রিকেটাররা বুধ ও বৃহস্পতিবার দল বদল করবেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা মেট্রোপলিশ ক্রিকেট কমিটির (সিসিডিএম) কার্যালয়ে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খেলোয়াড় নিবন্ধন চলছে। জাতীয় দলের পুলের খেলোয়াড়দের দলবদল হয়েছে গত ১০ ও ১১ আগস্ট। লিগের ১২ দল তাদের খেলোয়াড়দের নিবন্ধন করাবে। লিগ শুরু ১০ অক্টোবর থেকে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিসিবি বোর্ড সভায় সাকিব আল হাসানের শাস্তি কমানো হয়। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দেশের সবধরনের ক্রিকেটে খেলার অনুমতি দেয় বিসিবি। তবে বিসিবির এ ঘোষণা পর সাকিবের প্রিমিয়ার লিগে খেলা নিয়ে জটিলতা সৃষ্টি হয়।

কারণ সাকিবের বিরুদ্ধে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা থাকছে। সেই কারণে তিনি আগে দলবদল করতে পারেছেন না। তবে বিসিবি চাইলে যে কোনো দিন তার দলবদল হতে পারে। এ বিষয়টা বিসিবি সভাপতির একক সিদ্ধান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ