ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড বিজিবির সদর দপ্তরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসাবে লেঃ কর্ণেল এম. জাহিদুর রশীদ পিএসসি, উপস্থিত থেকে মাদক ধ্বংসের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। উদ্ভোধনের আয়োজক ছিলেন ৪০ বিজিবি। উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, গোপাল চন্দ্র রায়, পার্বতীপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবু নাঈম, মোঃ কাজী নুরনবী, ফুলবাড়ী থানার ওসি তদন্ত মোঃ গোলাম মোস্তফা, বিজিবির ডিএডি হারুনুর রশিদ, সোবেদার মেজর আমিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাংবাদিক শফিকুল ইসলাম জুয়েল, দিনাজপুরের চ্যানেল ২৪ এর সানি সহ অন্যান্য গণমাধ্যম প্রতিনিধি। বিজিবির সদর দপ্তরের পদস্থ কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদক দ্রব্য ধ্বংসের মধ্যে ছিল ভারতীয় ফেনসিডিল ২৭,৯৯৭ বোতল, তরল ফেন্সিডিল ০১ লিটার, ফেন্সিডিল জাতীয় সিরাপ (লুপিকফ) ২৯৪ বোতল, বিদেশী মদ ৯৯১ বোতল, দেশী মদ ৯২ লিটার, গাজা ৭.১৫০ কেজি, বিয়ার ৩২ ক্যান, নেশা জাতীয় ট্যাবলেট ৭৮,৪২৫টি, নেশা জাতীয় ইনজেকশন ২২,৬৬৭টি, মদ তৈরীর ট্যাবলেট ৭২ কেজি, হেরোইন ৩.৯৬০ কেজি। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৮০ লক্ষ ৭৫ হাজার ০৭৫ টাকা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিজিবির সহকারী পরিচালক মোঃ হারুন অর রশিদ।