• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে জামায়াতের ২২০ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ৪

Hand Cupলক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর জামায়াতের আমির ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবিরকে গ্রেফতারকে কেন্দ্র করে জামায়াত-শিবির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ মামলায় শিবিরের ৪ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কমলনগর থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা বাদী হয়ে এ মামলা করেন।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে কমলনগর উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবিরকে হাজিরহাট এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এর প্রতিবাদে বুধবার রাতে উপজেলা পরিষদ এলাকায় ও হাজিরহাটসহ উপজেলার বিভিন্ন স্থানে জামায়াত শিবিরের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের লাটিচার্জ করে বাধা দেয়। এর জের ধরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় ৪ পুলিশ ও জামায়াত শিবিরের নেতা-কর্মীসহ ১৫ জন আহত হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, পুলিশের কাজে বাধা, পুলিশকে মারধর এবং গাড়ি ভাঙচুর করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় শিবিরের  ৪ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ