• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

Accidentসিসি নিউজ: নীলফামারীর জলঢাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মশিউর রহমান (১১) নামের ৪র্থ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জলঢাকা-রংপুর সড়কের বড়ঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মশিউর জলঢাকা উপজেলার বিন্যাকুড়ি ইউনিয়নের বড়ঘাট এলাকার শাহ আলমের ছেলে ও গাবরোল সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, শনিবার দুপুর একটার দিকে মশিউর স্কুল থেকে বেড়িয়ে রাস্তা পাড় হবার সময় জলঢাকা থেকে রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মশিউর মারা যায়। পরে স্থানীয় লোকজন দূর্ঘটনার খবর মোবাইল ফোনে অন্যান্যদের দিলে একই সড়কের বড়ভিটা নামক স্থানে ট্রাকটিকে আটক করে দেয় এলাকাবাসী।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, নিহদের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ