• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নোয়াখালীতে উপজেলা চেয়ারম্যানের সহকারীকে হত্যা

Maderনোয়াখালী : নোয়াখালীর কম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অফিস সহকারী তপন চন্দ্র ভৌমিক (৩৮) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে অফিস কক্ষেই এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক হুক্কা চোরাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা চেয়ারম্যানের একটি এনজিও রয়েছে। বিকালে হুক্কা চোরা নামের এক ব্যক্তি ওনার অফিসে এসে বসতি উন্নয়ন সংস্থার ম্যানেজারকে খুঁজছিলেন। এ সময় তাকে না পেয়ে গালাগাল করতে থাকে হুক্কা। এ নিয়ে অফিস সহকারী তপনের সাথে তার কথা কাটাকাটির এক পর্যায়ে সে দা দিয়ে তপন বাবুকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ঘাতক হক্কা চোরাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল জানান, তপন বাবু আমার অফিসের সব দেখাশুনা করেন। তিনি এনজিওটির প্রকল্প পরিচালক। কিছুদিন আগে চুরির দায়ে হুক্কা চোরাকে জেলা-জরিমানা করায় সে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ