পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা প্রায় সাড়ে ৩ একর ধান ক্ষেতে বিষ দিয়ে ক্ষেত নষ্ট করেছে মর্মে অভিযোগ উঠেছে।
জানা গেছে, পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত সাদেকুল ইসলামের পুত্র সোহাগ আলীর পৈত্রিক সূত্রে প্রাপ্ত হাবড়া মৌজর ৩ একর জমি দীর্ঘদিন থেকে চাষ-আবাদ করে আসছে। গত ২০০৮ সালে এইক গ্রামের মহির গং উক্ত জমি নিজ দাবী করে। এক পর্যয়ে পার্শবতী দূর্গাপুর গ্রামের হামিদ এর পুত্র ঢাকা মিরপুরে কর্মরত পুলিশের উপ-পরির্দশক ফারুক গং মহিরের কাছ থেকে কিনে নেয়। এ নিয়ে কয়েক বার থানায় ও স্থানীয় ভাবে বৈঠকও হয়।
বৃহস্পতিবার রাতের আধারে প্রতিপক্ষরা কীটনাশক স্প্রে করে ৩ একর ২৯ শতক জমির ধানের ক্ষেত নষ্ট করে দেয়।
পলাশবাড়ী ইউপি সদস্য কাশী ও স্থানীয় আনিসুর রহমান বুলুসহ অনেকে জানায়, সোহাগের দাদা মৃত্যু আঃ রশিদ ১৯৩৭ সালে একই গ্রামের মৃত্যু শাহাবুদ্দিনের কাছ থেকে কবলা মুলে কিনে নেয়। সেই থেকে জমি ভোগ দখল করে আসছে। ২০০৮ সালে শাহাবুদ্দিনের ওয়ারিশ মহির গং উক্ত জমি নিজ দাবী করে সোহাগের কাছে টাকা চায়। সোহাগ টাকা দিতে অস্বীকার করলে মহির গং জমি বিত্রি“ করে। এ নিয়ে সোহাগ শুত্র“বার পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।
পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মোফাক্ষারুল ইসলাম ফারুক ও পার্বতীপুর উপজেলা কৃষি অফিসার আবু ফাত্তাহ্ মোঃ রওশন কবির বলেন, কীটনাশক স্প্রে করে জমির ধানের ক্ষেত নষ্ট করেছে তিনি শুনেছেন।