দিনাজপুর প্রতিনিধি: গুম দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরে ২০ দল মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শনিবার বেলা সাড়ে ১২ টায় শহরের বাহাদুর বাজার এলাকায় এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানবনন্ধন চলাকালে বক্তব্য রাখেন ২০ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ও দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান মিন্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টো, জেলা জাগপার সহ-সভাপতি মাহবুব আলম ননি, পৌর বিএনপি সহ-সভাপতি সিরাজ আলী সরকার, যুগ্ম সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা, পৌর মহিলা দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর শাহীন সুলতানা বিউটি প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতন করে অতিতে কোন স্বৈরাচারী সরকার টিকে থাকতে পারিনি। এই সরকারও টিকে থাকতে পারবে না। গনআন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে। বক্তারা অবিলম্বে গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দিতে এবং বিরোধী দলের আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।