• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাবিতে ভর্তি পরীক্ষার শর্ত শিথিল, সময় বৃদ্ধি

j7dgdccx-e1407759253567সিসি নিউজ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এবার বিভিন্ন বিভাগের ভর্তি পরীক্ষার শর্ত শিথিল করা হয়েছে। একই সঙ্গে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা ২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার জাবির ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত কয়েক দিন ধরে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভর্তি পরীক্ষার শর্ত শিথিল করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় আবেদনপত্র উত্তোলনের ক্ষেত্রে কয়েকটি বিভাগে বাংলা ও ইংরেজি বিষয়ে পৃথকভাবে ‘এ’ গ্রেড অথবা ‘এ-’ গ্রেড পাওয়ার শর্তারোপ করা হয়। এ শর্তের কারণে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের অনেকেই সংশ্লিষ্ট বিভাগগুলোতে আবেদন করতে না পারায় তারা গত মঙ্গলবার থেকে কর্মবিরতিসহ ধর্মঘট পালন করে আসছে। পরে বৃহস্পতিবার উপাচার্যের সঙ্গে কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতারা দেখা করলে তিনি তাদের কাছ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় চান।

গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তির শর্তগুলো শিথিল করার কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব বিভাগে ভর্তিতে ‘এ’ গ্রেড বা ‘এ-’ গ্রেড শর্তারোপ করা ছিল সেসব বিষয়ের ক্ষেত্রে শর্ত কমিয়ে ‘এ-’ গ্রেড বা ‘বি’ গ্রেড করা হয়েছে। একই সঙ্গে ভর্তি পরীক্ষার আবেদনের সময়কাল ৩১ আগস্ট থেকে বৃদ্ধি করে ২ সেপ্টেম্বর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ