• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ

Bisforonআন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ুতে একটি যাত্রীবাহি বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৫জনের মৃত্যু হয়েছে। রোববার ভোরে তামিলনাড়ুর রামানাথপুরম  জেলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীরা পশ্চিমবঙ্গের হুগলি ও মেদিনীপুর জেলার বাসিন্দা।
বাসচালকের বরাত দিয়ে তামিলনাড়ু পুলিশ জানায়, তিরুপতি ও রামেশ্বরম মন্দির দর্শনের পর শনিবার রাতে ৮০জন যাত্রী নিয়ে বাসটি কন্যাকুমারীর উদ্দেশে রওনা হয়। রোববার ভোররাতে তামিলনাড়ুর রামানাথপুরম জেলার তিরুপুল্লানির কাছে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
পুলিশ আরো জানায়, চালক লুকিং গ্লাসে পিছন দিকে আগুনের ফুলকি  বেরোতে দেখে বাস থামিয়ে যাত্রীদের নেমে  যেতে বলেন। এ সময় বাসে রান্নার জন্য রাখা দু’টি সিলিন্ডারের মধ্যে একটিতে বিস্ফোরণ ঘটে। অন্যরা নামতে পারলেও পিছনের দিকে থাকা ১১জন যাত্রী নামতে পারেনি। ঘটনাস্থলেই পাঁচজন পুড়ে মারা যান।
অগ্নিদগ্ধ বাকী ৬ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ