• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Accidentদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার পল্লীতে সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৩২) নামে ১ মোটরসাইকেল আরোহী নিহত ও অপর ২ আরোহী আহত হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার মধ্য রাতে সদর উপজেলার পাচঁকুড় গ্রামের বেঙ্গল ডিঘি নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের রুপম মোড় এলাকার আব্দুল আজিজের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শনিবার দিবাগত রাতে পাচঁকুড় থেকে ৩ জন মোটরসাইকেলযোগে দিনাজপুর শহরে আসার সময় বেঙ্গল ডিঘি নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রুহুল আমিনের মৃত্যু হয়। আহত হয় সঙ্গে থাকা দুইজন। স্থানীয় লোকজন আহতদের প্রথমে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে (দিমেক) ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ