• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাঁচা মরিচের এত গুন!

morichলাইফস্টাইল ডেস্ক: কাঁচা মরিচে আছে ঝাল। ক্যাপসিকাম অ্যানাম জাতের একটি সবজি হলো এই কাঁচা মরিচ। আমাদের এই উপমহাদেশের বাইরে মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায় এর সবচেয়ে বেশি কদর। খাবারে স্বাদ আর ঝাঁজ আনতে কাঁচা মরিচের তুলনা নেই।

কিন্তু পুষ্টিবিদেরা বলছেন, কাঁচা মরিচ হলো ভিটামিন এ এবং ভিটামিন সি-এর এক দারুণ উৎস। মাত্র আধকাপ কাটা কাঁচা মরিচে আছে প্রায় ১৮২ মিলিগ্রাম ভিটামিন সি, যা আমাদের দৈনিক ভিটামিন সি-এর চাহিদার দ্বিগুণ পূরণ করতে পারবে। আর ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। আধা কাপ পরিমাণ কাটা কাঁচা মরিচ বা এর পেস্টে যে পরিমাণ ভিটামিন এ আছে, তা পুরুষদের দৈনিক চাহিদার ২৯ শতাংশ এবং নারীদের দৈনিক চাহিদার ৩৮ শতাংশ পূরণ করতে পারবে। সমপরিমাণ কাঁচা মরিচে এ ছাড়া আছে আড়াই শ মিলিগ্রামের মতো পটাশিয়াম, আর বেশ কিছু পরিমাণ লৌহ।

বিজ্ঞানীরা বলছেন, এই কাঁচা মরিচের একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্যাপসেইসিন, যা দেহের বিশেষ নিউরোপেপটাইডকে অবদমন করার ক্ষমতা রাখে এবং এভাবে ব্যথা কমাতে পারে। চিকিৎসাবিজ্ঞানে ক্যাপসেইসিন ক্রিম স্নায়ুর ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস ও সোরিয়াসিসে ব্যবহূত হয়। তাই কাঁচা মরিচে কেবল ঝালই নয়, আছে অনেক উপকারও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ