• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মেসির অসাধারণ পাসে জয় পেল বার্সেলোনা

messsiখেলাধুলা ডেস্ক: মৌসুমের প্রথম ম্যাচে এলচের বিপক্ষে ১৮ বছরের মুনিরের গোলের পর দ্বিতীয় ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ১৯ বছরের সান্দ্রোর গোলে জয় পায় বার্সেলোনা। নির্ধারিত সময়ের আট মিনিট আগে বদলি খেলোয়াড় সান্ড্রোর করা একমাত্র গোলে ১-০ জয় পায় ভিয়ারিয়ালের বিপক্ষে।

ইনিয়েস্তা একাদশে না থাকায় দলকে নেতৃত্ব দেন মেসি। মেসির অসাধারণ পাস থেকে গোল করেন সান্দ্রো। দুই ম্যাচে জয় পাওয়ায় বার্সার পয়েন্ট এখন ৬। সমানসংখ্যক ম্যাচে ভিয়ারিয়ালের পয়েন্ট ৩। দুই ম্যাচে পয়েন্ট তালিকায় এখন শীর্ষে বার্সেলোনা।

এদিকে বিশ্বকাপ খেলার সময় ইনজুরিতে পড়া নেইমার বদলি খেলোয়াড় হিসেবে ভিয়ারিয়ালের বিরুদ্ধে মাঠে নামেন। তবে কোনো গোলের দেখা পাননি। ম্যাচের প্রথম থেকে দুর্দান্ত ফর্মে ছিলেন ভিয়ারিয়ালের গোলরক্ষক সার্জিও অ্যাসেনজো। মেসি-পেদ্রোর আক্রমণ শেষ পর্যন্ত গোলের মুখ দেখেনি অ্যাসেনজোর কারণে। এ ছাড়া মেসির দুর্দান্ত একটি ফ্রিকিক অসাধারণভাবে ফিরিয়ে দেন অ্যাসেনজো।

ম্যাচের ২২ মিনিটে প্রথম সুবর্ন সুযোগটি নষ্ট করেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার ভিক্টর রুয়েজ। এ ছাড়ও আরো কয়েকটি সুযোগ নষ্ট করেন ভিয়ারিয়ালের খেলোয়াড়রা। লাল কার্ডের কারণে এই ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন ডিফেন্ডার ম্যাচেরানো। তার জায়গায় দলে সুযোগ পান জেরার্ড পিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ