• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আবেদনময়ী নায়িকা হিসেবে তরুণদের প্রথম পছন্দ ক্যাটরিনা

ক্যাটরিনা-কাইফবিনোদন ডেস্ক: ভারতের জাতীয় স্তরের প্রথম সারির সমীক্ষায় আবেদনময়ী নায়িকার তালিকায় সকলকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসছে ক্যাটরিনা৷বলিউডের অন্য কোনও অভিনেত্রী নয়৷ প্রিয়াঙ্কা, সোনাক্ষী, দীপিকা, করিনা নয়, শুধুমাত্র ক্যাটরিনা৷

এবছর ভারতের প্রথম সারির একটি সংবাদপত্র তরুণ প্রজন্মের মধ্যে আন্তর্জাতিক স্তরে একটি সমীক্ষা চালায়৷ বিশ্বজুড়ে নায়িকাদের সৌন্দর্য, আবেদনের উপর গুরুত্ব আরোপ করে চালানো সেই সমীক্ষার ফল গিয়েছে ক্যাটরিনার অনুকূলে৷ দেশীয় ও আন্তর্জাতিক স্তরে তরুণ প্রজন্মের প্রথম পছন্দ ক্যাটরিনা৷

তবে, এমন সম্মান এই প্রথম যে ক্যাটরিনা পেলেন তা নয়৷ গত বছরও ক্যাটরিনা এশিয়ার সেরা ৫০ জন আবেদনময়ী নায়িকার তালিকায় শীর্ষস্হান অধিকার করেছিলেন। সেই সম্মানের পাশাপাশি তার মুকুটে যুক্ত হল নতুন পালক৷

ক্যাটরিনার হাতে ছবি বলতে ‘ব্যাং ব্যাং’৷ অ্যাকশন থ্রিলার ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ৷ প্রযোজনা ফক্স স্টার স্টুডিও৷ হলিউড ছবি ‘নাইট অ্যান্ড ডে’-এর রিমেক ‘ব্যাং ব্যাং’৷

বিপরীতে নায়ক হৃতিক রোশন৷হলিউড ছবি ‘নাইট অ্যান্ড ডে’-র মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন টম ত্রুজ, ক্যামেরন ডিয়াজ৷ ছবি মুক্তির সম্ভাব্য দিন এবছরের অক্টোবর৷তার আগেই সেরা আবেদনময়ীর সম্মান৷সময়টা সত্যিই ভাল যাচেছ ক্যাটের৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ