• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৌরভের ফুটবল দলে খেলবেন মামুনুল

mamunul-islam_49883ঢাকা : বাংলাদেশের ফুটবল নায়ক কাজী সালাউদ্দিন-মোনেম মুন্নাদের পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছেন মামুনুল ইসলাম। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তিন মাসের জন্য ধারে খেলতে যাচ্ছেন ইন্ডিয়ান সুপার লিগে সৌরভ গাঙ্গুলীর দল অ্যাটলেটিকো ডি কলকাতায়।

অবশেষে মামুনুলকে অ্যাটলেটিকো ডি কলকাতায় খেলার অনুমতি দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এ ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন। কেবল আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি। হয়তো দু-একদিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। বিষয়টি নিশ্চিত করে মামুনুল বলেন, ‘ওদের সঙ্গে প্রায় সব কথাবার্তাই চূড়ান্ত। কেবল আনুষ্ঠানিকভাবে জানানোটাই বাকি।’

কত টাকায় যাচ্ছেন, এটা অবশ্য বলতে চাইলেন না। বললেন, ‘এখানে টাকাটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে সেখানে যাওয়াটা।’

সৌরভ গাঙ্গুলীর পরিচিতি মূলত সাবেক ক্রিকেটার হিসেবেই। তবে শচীন টেন্ডুলকারের মতো তিনিও ভারতের প্রথম ফ্রাঞ্চাইজি ফুটবল লিগে দল কিনেছেন। আর অনেক বাঙালি ক্রীড়াবিদের কাছেই ‘হিরো’ সেই সৌরভের দলে খেলার সুযোগ পেয়ে ভীষণ রোমাঞ্চিত মামুনুল। তবে বাংলাদেশ ফুটবল অধিনায়ক এ-ও যোগ করলেন, ‘দাদার (সৌরভ) দল বলেই বলছি না। বিদেশি লিগে খেলা আমার স্বপ্ন। সব খেলোয়াড়ের এমন কিছু স্বপ্ন থাকে। বাংলাদেশের খেলোয়ড় হয়ে কলকাতায় খেলব, ভাবতেই ভালো লাগছে। এতে করে দেশের অন্য ফুটবলারদের সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ