• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভাই লালুর জানাজায় অংশ নিতে রংপুরে পৌঁছেছেন এরশাদ

imagesসিসি নিউজ:  ছোট ভাই মোজাম্মেল হোসেন লালুর নামাজে জানাজায় অংশ নিতে রংপুরে পৌঁছেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার সকাল নয়টায় রংপুরে এসে পৌঁছান এরশাদ।

সকালে এরশাদ বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে আসেন। এরপর সড়কপথে তিনি তার পৈত্রিক নিবাস রংপুর নগরীর সেনপাড়ার বাসভবন স্কাইভিউতে আসেন। এরপর প্রয়াত ভাই সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হোসেন লালুর মরদেহের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দোয়া করেন তিনি।

মোজাম্মেল হোসেনের ছেলে ও সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ  জানান, মঙ্গলবার আসরের নামাজের পর কেরামতিয়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে মুন্সিপাড়া কবরস্থানে তার বাবাকে দাফন করা হবে। মোজাম্মেল হোসেন লালু সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হয়ে কুড়িগ্রাম-৩ আসন থেকে নির্বাচিত হন।  তিনি পূবালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক ছিলেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত পৌনে ১১টার দিকে ইন্তেকাল করেন মোজাম্মেল হোসেন লালু। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক ছেলে, দুই মেয়ে, স্ত্রী, চার ভাই, তিন বোন, ছয় নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। চার ভাই ও পাঁচ বোনের মধ্যে তৃতীয় ছিলেন মোজাম্মেল হোসেন লালু। এর আগে এরশাদের আরো দুই বোন মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ