সিসি নিউজ: গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি দশম জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেলেন। মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাক্ষরিত এমন একটি আদেশ সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, বুধবার যে কোনো সময় গিনিকে হুইপ হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।