• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাসুলের (সা.) রওজা সরানোর খবরের প্রতিবাদ ওআইসির

Royjaআন্তর্জাতিক ডেস্ক: রাসুল সা: -রওজা সরানোর ব্যাপারে ব্রিটিশ সংবাদপত্রে প্রকাশিত খবরের প্রতিবাদ করেছে ইসলামী সম্মেলন সংস্থার সহযোগী প্রতিষ্ঠান ইসলামিক এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসিসকো)।
সংস্থাটির ওয়েব সাইটে এই খবরের প্রতিবাদ করে বলা হয় ব্রিটিশ সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডন্টে অ্যান্ডু জনসনের লেখা মিথ্যা রিপোর্টের প্রতিবাদ জানিয়েছে আইসিসকো।
রিপোর্টটিতে বলা হয় রাসুল সা.-এর রওজা জান্নাতুল বাকিতে সরিয়ে নেয়ার ব্যাপারে এক গবেষকের দেয়া পরামর্শ বিবেচনা করছে সৌদি কর্তৃপক্ষ। রিপোর্ট যে দাবি করা হয়েছে তাকে ভিত্তিহীন ইসলাম ও মুসলমানদের হেয় করার হীন উদ্দেশ্যে রয়েছে বলে উল্লেখ করা হয় আইসিসকোর প্রতিবেদনে।
এছাড়া সৌদি আরবের ভাবমর্যাদা ক্ষুন্ন করার জন্য এ রিপোর্ট করা হয়েছে বলে অভিযোগ করা হয় এতে।
প্রতিবাদে বলা হয় সৌদি আরব সব সময় মুসলমানদের ধর্মীয় স্থাপনা এবং স্থাপত্যের পরিক্ষীত অভিভাবক হিসাবে নিজেকে প্রমাণ করেছে। দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষনের যথাযথ দায়িত্ব পালন করছে।
পবিত্র হজ পালনকারীদের কিংবা সৌদি আরব ভ্রমণকারীদের চাহিদা যথাসাধ্য পূরণ করার চেষ্টা করেছে।
খবরের প্রতিবাদে দেয়া এই বিবৃতিতে বলা হয় এ ধরনের রিপোর্টের উদ্দেশ্য হচ্ছে বর্তমানে মধ্যপ্রাচ্যে সঙ্ঘাত ও বিভাজন ছড়িয়ে পড়েছে তা বাড়িয়ে দেয়া।
এ ধরনের রিপোর্ট ইহুদিবাদী ও ওপনিবেশবাদীদের ষড়যন্ত্রের অংশ। যাতে মুসলিম বিশ্ব এমন এক সঙ্ঘাতে জড়িয়ে পড়ে যেখান থেকে তারা আর বেড়িয়ে আসতে না পারে।
সংস্থাটি বলছে নবির (সা.) রওজা যেখানে আছে সেখানেই থাকবে। সেখান থেকে সরানোর কোনো প্রশ্নই আসে না। এ ধরনের প্রচারনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানানো হয়েছে।
এ ছাড়া সংস্থাটি সৌদি সরকারের প্রতি মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রকাশের জন্য এই পত্রিকা ও রিপোর্টারের বিরুদ্ধে মামলা করার আহবান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ