• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে মাদ্রাসা ছাত্রীকে হত্যা করে ৪ লাখ টাকা লুট

Maderসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে জান্নাতী আক্তার (১০) নামের পঞ্চম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীর গলা কেটে হত্যা করে প্রায় সোয়া চার লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার জান্নাতী ওই উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আব্দুল গফুরের মেয়ে ও কুমারগাড়ি দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার বিকেলে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
জান্নাতীর বাবা আব্দুল গফুর বলেন, এক আত্মীয় মারা যাওয়ায় তার দাফন-কাফনের জন্য জান্নাতিকে বাড়িতে একা রেখে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে পাশ্ববর্তী ব্রক্ষ্মোত্তর পাড়ায় যান। এসময় বাড়িতে ধান বিক্রি ও ব্যাংক থেকে তোলা মোট চার লাখ ১৪ হাজার তিনশত টাকা ঘরের একটি বাক্সে রেখে চাবি মেয়ে জান্নাতি খাতুনকে দিয়ে যায়। লোক মুখে খবর পেয়ে বাড়িতে এসে ঘরের মধ্যে মেয়ের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে রাতেই নিহতের পিতা আব্দুল গফুর নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, আব্দুল গফুরের বাড়ির একটি ঘরে তালা বন্ধ অবস্থায় মেয়েটির লাশ ও রক্ত মাখা ধারালো একটি দা উদ্ধার করে  ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বাড়িতে থাকা ওই টাকা নিয়ে যাওয়ার সময় মেয়েটি দুর্বৃত্তদের চিনে ফেলায় মেয়েটিকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ