পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে কৃষকের টাকা ছিনতাই কালে তিন ছিনতাইকারীকে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। ছিনতাইকারীরা হলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তাজপুর পূর্বপাড়ার আবু বক্কর সাজু(৩৫) ও ওয়াহেদুল হক (৩০) এবং পার্বতীপুর মোস্তফাপুরের আশরাফুল আলম(২৮)।
জানা যায়, গত বুধবার দিবাগত রাত ১০ টার দিকে পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের কৃষক সাইদুর রহমান মডেল বাজার থেকে বাড়ী ফেরার পথে কচুয়া পাড়ায় পৌছালে ছিন্তাইকারীদের কবলে পড়ে। ছিন্তাইকারীরা তার কাছে থাকা মাত্র ৬৬০ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী ধাওয়া করে তাদের ধরে ফেলে গনধোলাই দিয়ে পুলিশে দেয়।
পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) আরজু মোঃ সাজ্জাদ ছিনতাইয়ের ঘটনাটি নিশ্চিত করেন।