দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহর স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা শুক্রবার সকালে বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ১৪ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক লীগ দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে বর্ধিত সভার আয়োজন করে।
দিনাজপুর শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ মোঃ রেজওয়ান-উর-রহমান পলাশ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আবু ইবনে রজব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জাকারিয়া জাকির। শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ মোঃ শাহ আলম’র পরিচালনায় বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু, জুবিয়ার, রুবেল, ডলার, তোফাজ্জল, শুভ, রাইসুল, রণি, রায়হান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপি-জামাত বিশ্বের কাছে দেশের ভাবমুর্তি বিনষ্ঠের অপচেষ্ঠায় নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা নৈরাজ্য সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি পায়তারা করছে। এদেশের উন্নয়নকামী ও শান্তি প্রিয় মানুষ কখনই তাদের এই অপচেষ্টা বাস্তবায়ন হতে দেবে না।
টুডু সরেন হত্যাকারীদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আদিবাসী টুডু সরেন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আগামী ১ মাসের মধ্যে আসামীদের গ্রেফতারে ব্যর্থ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও’র কর্মসুচী ঘোষনা করেছে সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ।
জেলার নবাবগঞ্জ উপজেলার টুডু সরেন হত্যাকান্ডের স্পট পরিদর্শন শেষে জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এসসি আলর্বাট সরেন বৃহস্পতিবার রাতে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে টুডু সরেন হত্যাকারীদের গ্রেফতার ও তার পরিবারের সদস্যদের জান-মালের নিরাপত্তাসহ আদিবাসী সকল জনগনের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তার দাবীতে এই কর্মসুচী ঘোষনা করেন।
সরকারের প্রতি আদিবাসীদের জাতীয় ১৮ দফা দাবী বাস্তবায়নসহ লিখিত বক্তব্যে এই নেতা দাবী করেন আদিবাসীদের জান-মাল আজ হুমকীর মুখে, সারাদেশেই নির্যাতন হত্যাসহ নানান ধরনের অত্যাচারের শিকার হচ্ছে আদিবাসীরা। আদিবাসী পরিবারদের আবাসস্থল ও ভুমিদখল করার লক্ষে সারাদেশে পরিচালিত হচ্ছে হত্যাসহ সন্ত্রাসী কায়দায় নিষ্ঠুর নিপিড়ন নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মাধ্যে জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডাঃ ফয়জুল হাকিম, গনতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মাইকেল চাকমা, জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য ভিমপল সিন্হা, হিল উইমেন ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমা ও ইউপিডিএফ’র সদস্য ছোটন তনচন্গা প্রমুখ উপস্থিত ছিলেন।