• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আল কায়েদার সঙ্গে জামায়াত-শিবিরের সম্পর্ক নেই : জামায়াত

jamat-1ঢাকা: জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের মর্যাদা ক্ষুণ্ন করতেই একটি সংবাদপত্রে সংগঠন দুটিকে জড়িয়ে মিথ্যা কল্পকাহিনী প্রচার করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, আল-কায়দার সাথে জামায়াত-শিবিরের কোন সম্পর্ক নেই। কাজেই আল-কায়দার হামলা বাস্তবায়নে জামায়াতে ইসলামীর সহযোগিতা করার প্রশ্নই আসে না।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আযাদ বলেন, একটি দৈনিকে ‘জাওয়াহিরির ভিডিও বার্তা নিয়ে তোলপাড়’ শিরোনামে শনিবার প্রকাশিত রিপোর্টে ‘ছাত্র শিবিরের প্রযুক্তিবিদ রিয়াদ বিন সাত্তার গ্রেফতারের পর জামায়াত-শিবিরের সঙ্গে আল-কায়দার যোগাযোগ থাকার বিষয়টি একেবারে দিবালোকের মত পরিষ্কার হয়ে যায়।’ মর্মে যে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা ও কাল্পনিক বক্তব্য পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট পত্রিকার প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ