• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রুদ্ধশ্বাস টি-২০ ম্যাচে তিন রানে হারল ভারত

image_97382_0খেলাধুলা ডেস্ক: শেষ ওভারে দুর্দান্ত ব্যাটিং করে ভারতকে একাধিকবার ম্যাচ জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ এই কারণেই পৃথিবীর অন্যতম সেরা ‘ম্যাচ ফিনিশার’ বলা হয় তাকে৷স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এই কাজ করেন মাহি৷রোববার এজবাস্টনে এরকমই একটা ম্যাচ জেতানো ইনিংসের শুরু করেছিলেন ধোনি৷ কিন্তু শেষরক্ষা করতে পারলেন না ‘ক্যাপ্টেন কুল’৷ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের একমাত্র টি-২০ ম্যাচে তিন রানেই হারতে হলো ধোনির দলকে৷

এদিন ভারতের জেতার জন্য প্রয়োজন ছিল দু’বলে পাঁচ রান৷ শেষ ওভারের পঞ্চম বলে রান নিলেন না ধোনি৷ আম্বাতি রায়ডুকে দাঁড়িয়ে থাকারই নির্দেশ দেন আত্মবিশ্বাসী অধিনায়ক৷ ভেবেছিলেন শেষ বলে ছয় হাঁকিয়ে ভারতকে আরও একটা টি-২০ ম্যাচটা উপহার দেবেন ধোনি৷ কিন্তু শেষ বলে লং অফে মোইন আলি বাঁচিয়ে দিলেন ধোনির জোরালো শট৷ ফলে ওয়ান ডে সিরিজ জিতলেও, বিদেশের মাটি থেকে টেস্ট আর টি-২০ হারের বোঝা নিয়েই ফিরতে হচ্ছে ডানকান ফ্লেচারের ছেলেদের৷

ইংল্যান্ডের ১৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই প্যাভিলিয়নে ফিরে যান অজিঙ্ক রাহানে (৮)৷ এরপর শিখর ধাওয়ান ও বিরাট কোহলি যে ভাবে খেলতে শুরু করেন তা দেখে মনে হচ্ছিল ভারত স্বাচ্ছন্দ্যেই ম্যাচ জিতে যাবে৷ রাহানে আউট হয়ে যাওয়ার পর ধাওয়ান-কোহলির জুটি ৭৯ রান তোলে৷ কিন্তু ২৮ বলে ৩৩ রান করে ক্রিশ ওকসের বলে আউট হয়ে যান ধাওয়ান৷ এরপর মাঠে নামেন সুরেশ রায়না৷ কোহলি ও রায়নার পার্টনারশিপ ভারতের স্কোরবোর্ডে ৪২ রান যোগ করে৷ অনেকদিন পর বিরাট কোহলিকে পরিচিত মেজাজেই পাওয়া যাচ্ছিল৷ ৪১ বলে ঝকঝকে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি৷ ন’টি চারও এসেছে তার ব্যাট থেকে৷ এদিন রায়নাও ভালোই ব্যাট করছিলেন৷ তবে হ্যারি গুরনের বলে ২৫ রানেই তাকে ফিরে যেতে হয়৷ফলে ১৫৩ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে ভারত৷ কোহলি ও রায়না আউট হয়ে যাওয়ার পর রবীন্দ্র জাদেজার উপরেই ম্যাচ জেতানোর জন্য ভরসা করেছিল টিম৷ কিন্তু ধোনির সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য রান আউট হয়ে যান তিনি৷ জাদেজার থেকে মাত্র সাত রানই এসেছে এদিন৷ এরপর আম্বাতি রায়ডুকে সঙ্গে নিয়ে ভারতকে ম্যাচ জেতাতে ব্যাট ধরেছিলেন ধোনি৷ কিন্তু তার অপরাজিত ২৭ রান শেষ পর্যন্ত মুখরক্ষা করতে পারল না টিম ইন্ডিয়ার৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ