লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র নিযার্তনে আমিনুর রহমান নামে এক গরু ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে খবরে উপজেলায় চরম উত্তেজনা বিরাজ করে। কিন্তু আমিনুর রহমান বিএসএফ’র নিযার্তনে নয় হ্যার্ট এ্যাট্যাকে মারা গেছে। নিহত আমিনুর রহমান উপজেলার মধ্য সিঙ্গিমারী গ্রামের জফির উদ্দিনের পুত্র বলে জনাগেছে ।
সরজমিনে গিয়ে তার স্ত্রী রাহেলে বেগমের সাথে কথা হলে তিনি জানান, তার স্বামী আমিনুর রহমান দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তাকে কেউ মেরে ফেলেনি । তিনি আরো জানান, তার স্বামী আমিনুর রহমান ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র নিযার্তনে মারা যায়নি এ খবর কিছু মানুষ গুজব ছড়িয়েছে । তার স্বামী আগে গরুর ব্যবসা করতো হয়তো তখন কারো সাথে ঝগড়া বিবাদ হয়েছিল তার জের ধরে কতিপয় ব্যাক্তি এ গুজব ছড়িয়েছে ।
১৫ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সিঙ্গিমারী ক্যাম্পানী কমান্ডার আঃ সামাদ জানান, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র নিযার্তনে আমিনুর রহমানের মৃত্যুর খবব শুনে ঘটনাস্থলে যাওয়া হয় কিন্তু আমিনুর রহমানের স্ত্রী রাহেলা বেগম এ বিষয়ে কোন প্রকার অভিযোগ করেনি । এটা একটা গুজব । তাছাড়া হাতীবান্ধা স্বাস্থ্য কর্মকর্তা ডঃ বিমল কুমার বর্মনের সাথে কথা হলে তিনি জানান, আমিনুর রহমার হ্যার্ট এ্যাট্যাকে মার গিয়েছে ।