• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বৃটিশ রাজপরিবারে আসছে নতুন সদস্য

image_97466_0আন্তর্জাতিক ডেস্ক: বৃটেনে কেনসিংটন প্যালেস বলছে, ডাচেস অফ ক্যামব্রিজ আবারো অন্তঃসত্ত্বা হয়েছেন এবং প্রিন্স উইলিয়াম ও কেট উইলিয়াম দম্পতি তাদের দ্বিতীয় সন্তানের জন্যে অপেক্ষা করছেন।
কর্মকর্তারা বলছেন, প্রথমবার গর্ভধারণের সময় শুরুর দিকে তিনি যেরকম মরনিং সিকনেস বা গর্ভধারণ-জনিত অসুস্থতায় ভুগছিলেন এখনও তাকে সেরকম চিকিৎসা নিতে হচ্ছে।
আগেরবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কিন্তু এবার প্রাসাদেই তার চিকিৎসা চলছে।
বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, এই শারীরিক অবস্থার জন্যে তাকে কিছু পূর্বনির্ধারিত সাক্ষাৎ বাতিল করতে হয়েছে।
বাকিংহ্যাম প্রাসাদ থেকে বলা হয়েছে, এই খবরে রানী এবং তাদের দুটো পরিবার অত্যন্ত আনন্দিত।
ডাচেস ও তার স্বামী প্রিন্স উইলিয়াম- ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় উত্তরসূরি, এই দম্পতির প্রথম সন্তানের, প্রিন্স জর্জ, জন্ম হয় গত বছর, ২০১৩ সালে।
খবর শোনার পর এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও বিরোধী নেতা এড মিলিব্যান্ড।
বড় ভাই প্রিন্স জর্জের প্রথম জন্মবার্ষিকীর দুই মাস পরেই আবারো ডাচেসের সন্তানসম্ভবা হওয়ার কথা ঘোষণা করা হলো।
এই শিশু হবে বৃটিশ সিংহাসনের চতুর্থ উত্তরাধিকারী। এর ফলে প্রিন্স হ্যারির সম্ভাবনা আরো একধাপ কমে গেলো। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ