• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঈদ ও পুজা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট ২৬-৩০ সেপ্টেম্বর

Trainঢাকা : পবিত্র ঈদুল আযহা ও দূর্গাপুজা উপলক্ষে আগামী ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

সোমবার দুপুরে রেল ভবনের যমুনা কক্ষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আগামী ২৬ থেকে ১ এবং ৩০ থেকে ৫ তারিখ পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে। এছাড়াও ৩ থেকে ৮ তারিখ পর্যন্ত ট্রেনের ফিরতি টিকিট বিক্রি করা হবে।

ঈদুল আযহা ও দূর্গপুজা উপলক্ষে ৫ জোড়া স্পেশাল ট্রেনের ১৩০টি কোচের ব্যবস্থা করা হয়েছে। এ উপলক্ষে প্রতিদিন ২ লক্ষ ৫০ হাজার টিকিট বিক্রি হবে বলেও জানান তিনি।

ঈদ ও পূজার ছুটি প্রসঙ্গে মন্ত্রী বলেন, রেলের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়াও ট্রেনে কালো বাজারী টিকিট বিক্রি রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে।

৫ জোড়া স্পেশাল ট্রেন যে রুটগুলোতে চলবে সেগুলো হচ্ছে- ঢাকা-দেওয়ানগঞ্জ ১ জোড়া, ঢাকা-চট্টগ্রাম ২ জোড়া, ঢাকা-খুলনা ১ জোড়া, ঢাকা-ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে ১ জোড়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ