• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত

Accidentফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী মহাসড়কের বেজাই মোড় নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত, আহত ১। ঘটনার বিবরণে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী সোনা মসজিদ এলাকার মৃত সেকেন্দার আলীর পুত্র অবসরপ্রাপ্ত হাবিলদার হরমুজ আলী (৫০) ও তার শ্যালক সাদেকুর রহমান (৩৬) রাজশাহী থেকে ঠাকুরগাঁও রানী শংকর উপজেলায় আত্মীয়ের বাড়ীতে যাচ্ছিলেন। বুধবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী হয়ে দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে ফুলবাড়ীর বেজাই মোড় নামক স্থানে কাভার্ড ভ্যান ট্রাকের সাথে বাড়ি খেয়ে ট্রাকের নিচে পড়ে গেলে অবসরপ্রাপ্ত হাবিলদার হরমুজ আলী ঘটনা স্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন ও নিহত আরোহীর শ্যালক সাদেকুর রহমান মারাত্মকভাবে আহত হন সে সময় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেন। দুর্ঘটনার পরে ট্রাকটি পালিয়ে যায়। এদিকে ফুলবাড়ী থানার পুলিশ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে লাশ ও মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ