• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনে পরীক্ষায় সোহাগ গাজী

image_97676_0খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের স্পিনার সোহাগ গাজীর বোলিং অ্যাকশন অবৈধ কীনা সেটা পরীক্ষার জন্য আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ইংল্যান্ডে গিয়ে একটি পরীক্ষায় অবতীর্ণ হতে হচ্ছে তাকে। আর সেই পরীক্ষায় যদি প্রমাণিত হয় যে বল করার সময় কনুই থেকে হাতের উপরের অংশ পনের ডিগ্রির চাইতে বেশি বেঁকে যায় তাহলে তাকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।
একই অভিযোগে পাকিস্তানের বোলার সাঈদ আজমলের ওপর আইসিসির নিষেধাজ্ঞা আরোপের খবর মঙ্গলবারই জানা গেছে।
কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এক ওয়ানডে সিরিজ চলার সময় সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করেন আইসিসির কর্মকর্তারা।
কর্মকর্তারা জানাচ্ছেন, আগেও সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে সংশয় পোষণ করেছিল আইসিসি। তবে এবার সেই সংশয় অনেক জোরাল হওয়ায় এখন আর পরীক্ষায় অবতীর্ণ হওয়া ছাড়া উপায় নেই তার।
আইসিসির নিয়ম অনুযায়ী, এ ধরনের সংশয় পোষণের ২১ দিনের মধ্যে যেকোনো আইসিসি অনুমোদিত বায়োমেকানিক্যাল কেন্দ্রে গিয়ে পরীক্ষা করে আসতে হয় অভিযুক্তকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র জালাল ইউনুস বলছেন, ইংল্যান্ডের কার্ডিফে এরকম একটি কেন্দ্রে নির্ধারিত সময়ের মধ্যেই সোহাগ গাজীকে পাঠানো হচ্ছে।
ইউনুস বলেন, ‘যদি সে উত্তীর্ণ হতে না পারে তাহলে আর করার কিছু নেই। কারণ নিয়ম সবাইকেই মানতে হবে’।  সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ