• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিবি পরিচয়ে শ্রমিকদের ৭২ লাখ টাকা ছিনতাই

Cintaiগাজীপুর প্রতিনিধি: গাজীপুরে শ্রমিকদের বেতনের ৭২ লাখ টাকা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে বোর্ড বাজারের নার সোয়েটার নামের কারখানার কর্মকর্তারা এ ঘটনার শিকার হয়।

পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যায় নার সোয়েটার কারখানার একাউন্ট ম্যানেজার সাইফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আব্বাস আলীকে সঙ্গে নিয়ে উত্তরার ইসলামী ব্যাংক শাখায় যান। শ্রমিকদের বেতন দেয়ার জন্য সেখান থেকে টাকা উত্তোলন করে মাইক্রেবাসে করে গাজীপুরের বোর্ডবাজারে কারখানায় আসছিলেন। এসময় চার জন দুর্বৃত্ত নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঝাঝর এলাকায় কর্মকর্তাদের বহনকারী গাড়ি গতিরোধ করে।

এসময় কারখানা কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে অপর একটি মাইক্রোবাসে ওঠায় দুর্বৃত্তরা। তারা কর্মকর্তাদের মারধর করে তাদের কাছ থেকে ৭২ লাখ টাকা লুটে নিয়ে যায়। এরপর কালীগঞ্জ ঘোড়াশাল ব্রিজের কাছে গিয়ে কারখানা কর্মকর্তাদের গাড়ির ভেতরে রেখে দুর্র্বৃত্তরা অন্য একটি গাড়িতে করে পালিয়ে যায়।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ