• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিরলে বজ্রপাতে ছেলে নিহত, পিতা আহত

Deathদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে বৃষ্টির মধ্যে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে দশম শ্রেনীর ছাত্র নিহত তার ও বাবা আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রের নাম জাফরুল ইসলাম (১৫)। সে স্থানীয় স্কুলের দশম শ্রেনীর ছাত্র ও উপজেলার ভান্ডারা ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর গ্রামের তফিজ উদ্দিনের ছেলে।
ভান্ডারা ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যে পিতা-পুত্র মিলে বাড়ীর পাশবর্তী খালে কারেন্ট জাল পেতে মাছ ধরতে যায়।  বৃষ্টির সাথে হঠাৎ আকাশ থেকে বজ্রপাত হলে ছেলে জাফরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়।  পাশেই পিতা তফিজ অবস্থান করায় তার শরীরের ৩০ শতাংশ পুড়ে যায়। পিতা তফিজ উদ্দীনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিরল থানার ওসি আব্দুল হাই সরকার বজৃপাতের ঘটনায় ছেলের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বিরল থানায় অপমুত্যৃ মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ