• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রষ্থ ২১টি জেলার কৃষকদের বিশেষ কৃষি ঋণ সুবিধা

Gaiসিসি নিউজ : বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগ এই নির্দেশ জারি করেছে।

এর আগে বাংলাদেশ ব্যাংক বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে ব্যাংকগুলোকে আহ্বান জানিয়েছিল।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে রোপা আমনসহ অন্যান্য ফসল এবং মৎস্য খাতে প্রকৃত চাহিদা ও বাস্তবতার নিরিখে নতুন ঋণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত এলাকায় রবিশস্য ও আমদানি বিকল্প ফসলে (ডাল, তৈলবীজ, মসলা, ভুট্টা) রেয়াতি হার সুদে ঋণ দেওয়া জোরদারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বন্যাদুর্গত জেলাগুলোতে বিশেষ সুবিধা দেওয়ার সার্কুলারে বলা হয়েছে, “ক্ষতিগ্রস্তকৃষকরা যাতে প্রকৃত চাহিদা অনুযায়ী যথাসময়ে নতুন ঋণ সুবিধা গ্রহণ করতে পারে এবং ঋণ পেতে কোনোরূপ হয়রানির শিকার না হয়, সে বিষয়টি ব্যাংকগুলো তদারকি করবে।”

ব্যাংকগুলো এ বিষয়ে কী করেছে, তা আগামী ২০ অক্টোবরের মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে বলা হয়েছে।

যে ২১টি জেলার কৃষকদের এই ঋণ সুবিধা দিতে বলা হয়েছে, সেগুলো হচ্ছে- কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ঢাকা, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, সুনামগঞ্জ, সিলেট ও ভোলা।

উজান থেকে আসা পানি ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় এসব জেলার রোপা আমন, বোনা আমন, আউশসহ বিভিন্ন শাকসবজির ক্ষতি হয়েছে। এছাড়া মৎস্য খাতও হয়েছে ক্ষতিগ্রস্ত।

বন্যাদুর্গত জেলাগুলোতে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় দুই মাস বন্ধ রাখতেও এনজিওগুলোকে নির্দেশ দিয়েছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ