• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরন

Lalmonirhat-picলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্থ সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রাজপুর ইউনিয়নের বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দু’টির শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
রোটারী ক্লাব ঢাকা প্রিমিয়ার-এর সহায়তায় এবং রোটারী ক্লাব লালমনিরহাট-এর আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। ফেরদৌসী রহমান বিউটি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব ঢাকা প্রিমিয়ারের পিএইচএফ রোটারিয়ান জহির উদ্দিন বাবর, রোটারিয়ান রেজাউল গণি রানা, রোটারী ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার প্রমুখ।
অনুষ্ঠানে ৩৫০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে একটি ব্যাগ, তিনটি খাতা, তিনটি কলম, একটি পেন্সিল, একটি ইরেজার, একটি করে পেন্সিল তাড়ানো মেশিন দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ