সিসি নিউজ: পোলার আইসক্রিম ধামাকা পুরস্কার পেয়েছে নীলফামারীর ১৭জন ব্যবসায়ী।
শুক্রবার সকালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পোলার আইসক্রিম পরিবেশক মের্সাস অন্তরীক্ষ ট্রেডাসের প্রোপাইটার রেদোয়ান আহমেদ। প্রথম পুরস্কার হিসেবে একটি ৩২ ইঞ্চি এল.ই.ডি টেলিভিশন পান শহরের সুস্মি কনফেকশনারীর মালিক হাকিমুর চৌধুরী হিরু ও দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ পান শহরের ডাইলপট্টি এলাকার পিয়াসী কনফেকশনারীর মালিক নিয়ামত আহমেদ।
এছাড়া অন্যান্য বিজয়ীদের পুরস্কার হিসেবে দেয়া হয় ডিনার সেট, মোবাইল, ভ্যান্ডার মেশিন ও ফ্যান।