• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে সেনা সদস্যের মৃতদেহ উদ্ধার

indexসিসি নিউজ : নীলফামারীর সৈয়দপুরে রেল লাইনের পাশ থেকে লুপুরাম রায় (২৬) নামের সেনাবাহিনীর এক সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সৈয়দপুর-পার্বতীপুর রেলপথের বানিয়াপাড়া এলাকা থেকে ঐ মৃতদেহ উদ্ধার করে করা হয়। নিহত সেনা সদস্য নীলফামারী জেলা সদরের দারোয়ানী জয়চন্দ্রী গ্রামের ভূপতী কুমার রায়ের ছেলে। তিনি যশোর সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন (আইডি নং ই.বি-৬১৭০৭৯ এবং সেনা নং ৪০৪৩৩২০)।
পুলিশ জানায়, শনিবার সকালে সৈয়দপুর রেলষ্টেশন থেকে দুই কিলোমিটার অদুরে বানিয়াপাড়া এলাকার রেললাইনের ধারে এলাকাবাসী লুপুর রামের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সৈয়দপুর রেলওয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। তার গলা ও হাতে কাটার চিহৃ রয়েছে জানায় পুলিশ।
লুপু রামের পারিবারিক সুত্র জানায়, গত চার সেপ্টেম্বর ১০ দিনের ছুটিতে নিজ বাড়িতে আসেন লুপু রাম। ছুটি শেষে আজ ১৩ সেপ্টেম্বর তাঁর কর্মস্থলে যোগদানের কথা ছিল। কর্মস্থলে যোগ দিতে ১২ সেপ্টেম্বর শুক্রবার রাতে সৈয়দপুর থেকে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে সে তার কর্মস্থল যশোর সেনানিবানে ফিরে যাওয়ার জন্য বিকাল পাঁচটায় বাড়ি থেকে বের হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজু মিয়া জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ