লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধায় রবিবার দুপুরে ৩০ বোতল ফেন্সিডিলসহ আবেদিন ইসলাম(২৫) নামের ১জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
আবেদিন ইসলাম হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমজোল এলাকার আফসার আলীর পুত্র ।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এস আই) নূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে আবেদিন ইসলামের নিজ বাড়ীর খাটের নিজে তল্লাশী চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ও আবেদিন ইসলামকে আটক করে পুলিশ । তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ২জন পালিয়ে যায়।
এ ব্যাপারে হাতীবান্ধায় থানায় মাদকদ্রব্য আইনে ১৯/১ ধারায় একটি মামলা হয়েছে । আসামী আবেদিনকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে ।