• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

টেলিভিশন থেকে উধাও বাহামণি!

bahaসিসি নিউজ: ধারাবাহিকের চিত্রনাট্যে বাহামণি পাড়ি দিয়েছে বিদেশে৷ পড়াশোনা করতে৷ তাই সকলের অতি প্রিয়, (এমনকী মুখ্যমন্ত্রীও যাকে সময় পেলেই টেলিভিশনে দেখতে পছন্দ করেন) বাহাকে বাদ দিয়েই এগোচ্ছে চিত্রনাট্য৷ কিন্ত্ত আসল ব্যাপারটা কী? বাহা গেল কোথায়? প্রথম-প্রথম টলিউডে কারও কাছেও উত্তরটা পরিষ্কার ছিল না৷

জল্পনা চলছিল দর্শকমনে৷ সেই জল্পনার সমাধান করলেন ‘বাহা’ মানে রণিতা (দাস) নিজেই৷ রণিতা বলছেন, ‘আমিও পরীক্ষা দেওয়ার জন্যই ছুটি নিয়েছি৷’ রানি বিড়লা গার্লস কলেজে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন রণিতা৷ ফার্স্ট ইয়ারের পরীক্ষা দেবেন৷ তাই ছুটি নিয়েছেন৷ মাসখানেক ছুটির পর ফ্লোরে ফিরবেন তিনি৷

গত কয়েক বছরে বিভিন্ন বাংলা মেগাধারাবাহিকে যারা প্রোটাগনিস্ট হিসেবে কাজ করেছেন তাদের অনেকেই কলেজের গণ্ডী পেরোননি৷ কারণ প্রতিদিন ১২-১৪ ঘণ্টা করে শ্যুট করার পর কলেজে গিয়ে ক্লাস করা সম্ভব হয় না৷ কিন্ত্ত সকলেই যে ভবিষ্যতেও অভিনয়ই করবেন, এমন কোনও নিশ্চয়তা নেই! মাত্র একখানা মেগাধারাবাহিক করে হারিয়ে গিয়েছেন বহু অভিনেত্রী৷ সেক্ষেত্রে অন্তত গ্র্যাজুয়েশন করে রাখা জরুরি৷

সেটাই এবার ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়েছেন অভিনেত্রীরা৷ ধারাবাহিকের শ্যুটিং শুরু করার আগেই তারা চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাখছেন যে, পড়াশোনা এগোনোর জন্য মাঝেসাঝে তাদের ছুটি চাই৷ এ কথাও ঠিক, ধারাবাহিকে প্রোটাগনিস্টের অনুপস্থিতি রেটিং পড়ার কারণ হতে পারে৷ তা সত্ত্বেও নিজেদের এডুকেশনাল ডিগ্রি স্যাকরিফাইস করতে রাজি নন আর কোনো অভিনেত্রীই৷

রণিতা বলছেন, ‘আমার মনে হয় গ্র্যাজুয়েশন ডিগ্রি যেকোনো মানুষের জন্যই জরুরি৷ কারণ জীবনটা একটা ধারাবাহিকের চরিত্রের চেয়েও অনেক বড়৷ সে কারণেই আমি কাজ করার সময় বলে দিই, পরীক্ষা দেওয়ার সময়টা একটু ছাড় দিতেই হবে৷ শুধুমাত্র ফাইনালই না৷ প্রি-টেস্টের ব্যাপারেও আমি একইরকম সিরিয়াস৷

‘ তার কথাতেই স্পষ্ট ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়ও খুশি তার এই সিদ্ধান্তে৷ সম্প্রতি রণিতার বাড়ির গণেশ পুজায় এসে আশীর্বাদ করে গিয়েছেন তিনি৷ এবার ‘বাহা’-র পরীক্ষা শেষ করে আবার টেলিভিশনে ফেরার অপেক্ষা!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ