• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে জবাই করা লাশ উদ্ধার

Lasসিসি নিউজ: নীলফামারীর ডোমারে আব্দুল মোত্তালেব (৪৮) নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত মোত্তালেব জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া গ্রামে গ্রামের মৃত সৈয়দ আলিমুদ্দিনের ছেলে।
ডোমার থানার উপ-পরির্দশক মিজানুর রহমান জানান, রোববার রাত নয়টার দিকে বাড়ির পাশ্ববর্তী মসজিদে নামাজ আদায় শেষে বাড়ি ফেরার সময় ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত মোত্তালেবকে জোরপূর্বক ধরে নিয়ে বাড়ি থেকে পাঁচ’শ গজ দূরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ভারতীয় ছিটমহলে নিয়ে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধারের  জন্য সেখানে গেলে তার জবাই করা লাশ দেখতে পায়। পরে তারা মোত্তালেবের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। সোমবার সকালে পুলিশ তার বাড়ি থেকে মোত্তালেবের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, মোত্তালেবের গলায় ও পিঠে কাটা চিহ্ন রয়েছে। সোমবার সকালে তার বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ