• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে শিক্ষক কতৃক স্কুলছাত্রী ধর্ষন মামলায় আরো ২ জন গ্রেফতার

Adalotবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে গত সোমবার আদালত মরিচা ইউপি সদস্য সহ ২ আসামীকে স্কুলছাত্রী ধর্ষন মামলায় জেল হাজতে প্রেরন করেছে ।
আদালত সুত্রে জানা যায়, স্কুলছাত্রী ধর্ষন মামলার পলাতক আসামী মরিচা ইউপি সদস্য বাসুদেবপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র রজিবুল ইসলাম (৩৫) ও মাহাতাবপুর গ্রামের মৃত ইছাহাক আলী সরকারের পুত্র মাহাতব আলী সরকার বুলেট (৩৫) আত্মসর্মপন করে জামিনের আবেদন করেন। বিজ্ঞ বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।
উল্লেখ্য, উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ আমিনা করিম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী আওলাকুড়ী গ্রামের সুমীকে (ছদ্মনাম) সাজেশন দেওয়ার কথা বলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজিত কুমার রায় (৪২) নোট দেওয়ার কথা বলে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডোমা গ্রামের তৈলক্ষ সেনের স্ত্রী ভারতী রানীর বাড়ীতে নিয়ে গিয়ে ঘরে আটকিয়ে ধারাল অস্ত্রে জিম্মি করে জোড় পূূর্বক ধর্ষন  করে।
স্কুল ছাত্রীর মা মতিজা বেওয়া ধর্ষনের ঘটনার বিচার চেয়ে আদালতে অভিযোগ দায়ের করে। আদালতের নিদের্শে থানায় ০৩(০৯)১৪ নং মামলা রেকর্ড করা হয়।
গত ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় ধর্ষণ মামলার প্রধান আসামি রনজিৎ রায়কে পুলিশ বীরগঞ্জ পৌর এলাকা থেকে গ্রেফতার করে। এনিয়ে মোট ৩ জনকে  গ্রেফতার করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ