• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক সাময়িক বরখাস্ত

image_98423সিসি ডেস্ক: যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতিও দেয়া হয়েছে তাকে।
শিক্ষার্থীদের দিনভর আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সোমবার রাতে সিন্ডিকেট সভার পর ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট ও সিন্ডিকেট সদস্য লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিন্ডিকেট সভা চলার মধ্যেই এই শিক্ষকের শাস্তি দাবিতে মুখে কালো কাপড় বেঁধে বিভাগের শিক্ষার্থীরা সিনেট ভবনে মানববন্ধন করে। অন্যদিকে অধ্যাপক সাইফুলকে কলা ভবনের ষষ্ঠ তলায় তার কক্ষে অবরুদ্ধ করে রাখে আরেক দল।
এদিকে অভিযুক্ত শিক্ষক সাইফুল দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার।
রোববার ড. সাইফুলের বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এনে বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। আজ ৬০০৬ নং রুমে ক্লাস নিতে গেলে শিক্ষার্থীরা ড. সাইফুলকে তালাবদ্ধ করে রাখে। পরে প্রক্টর আমজাদ আলী এসে তাকে উদ্ধার করেন। এরপর তিনি পদত্যাগপত্র জমা দেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, গত ১৩ সেপ্টেম্বর ড. সাইফুল নিজ কক্ষে ওই বিভাগের একজন শিক্ষার্থীর শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে ওই শিক্ষার্থী বিভাগে লিখিত অভিযোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ