• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শারাপোভা-দিমিত্রভ ব্রেক-আপ!

masha-hotখেলাধুলা ডেস্ক: ফের একাকিত্বে ভুগছেন টেনিস সুন্দরী! মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যামের  পর টেনিস দুনিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে মারিয়া শারাপোভার ব্রেক-আপ৷ শোনা যাচ্ছে, বয়ফ্রেন্ড গ্রিগর দিমিত্রভে মোহভঙ্গ হয়েছে মারিয়ার৷
ট্যুইটারে এক অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন টেনিসের বহু দুই চর্চিত চরিত্র৷ সদ্য শেষ হওয়া ইউএস ওপেনে শারাপোভা-দিমিত্রভকে একবারের জন্য কাছাকাচি দেখা যায়নি৷ মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যামের আগে বয়ফ্রেন্ড দিমিত্রভের সঙ্গে মিক্সড ডাবলসে কোর্টে নামার ইঙ্গিত দিয়েছিলেন ২৭ বছরের রুশ সুন্দরী৷ কিন্তু, পরে মাশা জানিয়ে দেন তারা এক সঙ্গে কোর্টে নামছেন না৷
কারণ হিসেবে মারিয়া বলেন, ‘ ইউএস ওপেনের মিক্সড ডাবলসে আমরা এক সঙ্গে কোর্টে নামছি না৷ গ্রিগর চাইলেও এমনটা হচ্ছে না৷ কারণ, আমরা মজা করতে চাই না৷ গ্রিগর আমার থেকে ভালো খেলোয়াড়৷ সুতরাং আমি নিজেকে ছোট করতে চাই না৷’
প্রিয় গ্রিগরকে ছেড়ে ফ্লাশিং মেডোয় মিক্সড ডাবলসে পার্টানার হিসেবে জন ম্যাকেনরোকে নিয়ে কোর্টে নামতে আগ্রহী ছিলেন মাশা৷  নিউ ইয়র্কের রাস্তাতেও  একবারের জন্য শারাপোভা-দিমিত্রভকে এক সঙ্গে দেখা যায়নি৷ দু’জনেই চতুর্থ রাউন্ডে হেরে ফ্লাশিং মেডো থেকে বিদায় নেয়৷ ৩১ আগস্ট, ক্যারোলিন ওজনিয়াকির কাছে হারেন শারাপোভা৷ এর দু’দিন পর গেল মনফিলসের কাছে হেরে ইউএস ওপেন থেকে বিদায় নেন দিমিত্রভ৷ ফ্লাশিং মেডো থেকে বিদায় নেওয়ার পর ট্যুইটারে নিজের ছবি পোস্ট করে টেনিসের গ্ল্যামার কুইন জানিয়ে দেন, উইকেন্ড একাই কাটাতে চান তিনি৷ দিমিত্রভও ট্যুইটারে জানিয়ে দেন, তিনি সামনে তাকাতে চান৷ এর পরই টেনিস দুনিয়া দুই সুপাস্টারের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়ে  যায়৷ যা এখনও বর্তমান৷– সংবাদ সংস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ