• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বোচাগঞ্জে রাক্ষুসী নদী হতে নিখোঁজ দুই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

Idea school picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই স্কুল ছাত্রী ফারিয়া আহমেদ তৃনা ও সাদিয়া জাহিন তাকীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরীদল। সোমবার বিকেলে তারা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমীর দশম শ্রেণির ১০ ছাত্রী স্কুল ছুটির পর এক বান্ধবীর বাড়ীতে বেড়াতে গিয়ে সখের বশবর্র্তী হয়ে বিকেল ৩টার দিকে উপজেলার রাক্ষুসী নদীতে গোসল করতে নামে। গোসল শেষে অন্যান্য বান্ধবীরা তীরে উঠে আসলেও দু’বান্ধবী সাঁতার না জানায় তারা নদীতে তলিয়ে যায়। এসময় অন্যান্য বান্ধবীদের চিৎকারে স্থানীয় লোকজন এসে অনেক খোজাখুজি করে তাদের না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে রংপুর থেকে রাতে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলের আধা কি.মি. দূরে দু’জনের লাশ উদ্ধার করে। নিহত স্কুল ছাত্রী ফারিয়া আহমেদ তৃনা সেতাবগঞ্জ পৌর শহরের মেলাগাছি এলাকার ফারুক আহম্মেদের মেয়ে এবং সাদিয়া জাহিন তাকী সেতাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা ওবায়দুর রহমানের মেয়ে ও পৌর শহরের মাদরাসা রোড এলাকার বাসিন্দা।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আফজালুর রহমান ঘটনার সত্যত্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ